১। আরবি শব্দঃ বাংলায় ব্যবহৃত আরবি শব্দ গুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়-
(১) ধর্মসংক্রান্ত শব্দঃ আল্লাহ, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত ,গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস,হারাম, হালাল, ইত্যাদি।(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ আদালত , আলেম, আনিসান, ঈদ, উকিল , ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছ, খারিজ, দোয়াত, গায়েব, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।
২। ফারসি শব্দঃ বাংলা ভাষায় আগত ফারসি শব্দ গুলোকে তিন ভাগে ভাগ করা যায়-
(১) ধর্মসংক্রান্ত শব্দঃ খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা, ইত্যাদি।
(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ কারখানা , চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দেকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
(৩) বিবিধ শব্দঃ আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
৩। ইংরেজি শব্দঃ ইংরেজি শব্দ দুই প্রকারের পাওয়া যায়-
(১) অনেকটা ইংরেজি উচ্চারণেঃ ইউনিভার্সিটি, ইউনিয়ন , কলেজ টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল ইত্যাদি।
(২) পরিবর্তিত উচ্চারণেঃ আফিম, অফিস, ইস্কুল, বাক্স, হাসপাতাল, বোতল, ইত্যাদি।
৪। পর্তুগিজ শব্দঃ
আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান,তোয়ালে, বালতি, নিলাম, আলকাতরা, মার্কা, জানালা,পেরেক , ক্রশ, পরাত, বারান্দা, নোনা, যিশু, বেহালা, পেঁপে, পাচার, পেয়ারা, বোতাম, আলমারি, মিস্ত্রি, গামলা , ফিতা, সেমিজ, কামিজ, গির্জা, চাবি, পাদ্রি, আনারস, টুপি, বোমা, কেরানি, কামরা, আতা, তামাক, ইস্পাত, আয়া, আচার, পিস্তল, বেহালা, মাস্তল , গুদাম, মাইরি।
৫। ফরাসি শব্দ ঃ কাতুর্জ , কুপন, ডিপো, রেস্তোরাঁ, দিনেমার, কাফে, বুর্জোয়া, রেনেসাঁস, আঁতাত , ওলন্দাজ ইত্যাদি।
৬। ওলন্দাজ শব্দ ঃ ইস্কাপন , টেককা, তুরুপ, রুইতন, হরতন, ইস্কাপন,ইস্ক্রুপ, টেক্কা, ইত্যাদি।
৭। গুজরাটি শব্দঃ খদ্দর, হরতাল ইত্যাদি।
৮। পাঞ্জাবি শব্দঃ চাহিদা, শিখ, ইত্যাদি
৯। তুর্কি শব্দঃ চাকর, উজবুক, কোর্মা, তুরুক, তোশক, বন্দুক, বাইজি, বারুদ, বেগম, সওগাত, তোপ, কাবু, তকমা, কাঁচি, খাতু, খাঁ, বিবি, মুচলো, আলখেল্লা, চাকু, লাশ, বাবা, ঠাকুর, উর্দু, উর্দি, কুলি, কুরনির্শ খোকা, বাবুর্চি দারোগা।
১০। চিনা শব্দঃ চা, চিনি, ইত্যাদি।
১১। বার্মিজ শব্দঃ ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি।
১২। জাপানি শব্দঃ রিক্সা, হারিকিরি, হাসনাহেনা, ক্যারাটে, জুডো, ইত্যাদি।
১৩। উর্দু শব্দ ঃ আব্বু, কলিজা, ঘাগরা, চুঙ্গি, ছিলিম, ঠুমরি, বদলা, হল্লা।
১৪। পারসি শব্দঃ আইন , কানুন, আজাদ, আড়ং, আবদার, আফিম, আমদানি, গ্রেফতার, চাদর, চালাক, কবুতর, গোয়েন্দা, দরিয়া, দালা, জরিমানা, দোয়াত, নালিশ, নিশান, নালিশ, দালান, দোয়াত, নিশান, সওদাগর, দোকান, সস্তা, বাহাদুর, আদমশুমারি, কারবার, ফৌজদারি, হাঙ্গামা, চাদর, চাকুরি, সরকার, তামাশা, জিন্দেগানি,
১৫। জার্মান শব্দঃ নাৎসি
১৬। তামিল শব্দঃ চুরুট বা চুরট
১৭। ইত্যালীয় শব্দঃ মাফিয়া, ম্যাজেন্টা
১৮। অসেট্রলীয় শব্দঃ বুমেরাং, কাঙারু
১৮। অসেট্রলীয় শব্দঃ বুমেরাং, কাঙারু
১৯। মালয় শব্দঃ কিরিচ, আইলা


0 মন্তব্যসমূহ