পঞ্চম শ্রেনির সমাপনী পরীক্ষার বাছাকৃত গণিত প্রশ্নব্যাংক

 ২০২০ সালের সমাপনী পরীক্ষার সাজেশন ভিত্তিক প্রশ্নব্যাংক (গণিত)

শ্রেনি পঞ্চম

চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা 

১. ১৫ টি পেনসিল এবং ১২ টি কলমের দাম একত্রে ২৭৬ টাকা। ২ টি কলমের দাম ১৬ টাকা।

ক. ১২ টি কলমের দাম কত?

খ. ১৫ টি পেনসিলের দাম কত?

গ. ১০ টি পেনসিল কিনতে কত টাকা লাগবে?

২. ১০ জনে একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারে এবং প্রত্যেকে দৈনিক ৫০০ টাকা মজুরি পায়।

ক. ১ জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

খ. ১০ জনে দৈনিক একত্রে কত টাকা মজুরি পায়।

গ. ৫ দিনে কাজটি শেষ করতে চাইলে কতজন লোকের প্রয়োজন ?

৩. স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে রনি , মারুফ ও মাহিন অংশগ্রহন করে। মারুফ ও মাহিন একত্রে ৫৩২ ভোট পেল। মারুফ মাহিন অপেক্ষা ১৮ ভোট কম পেল।

ক. মারুফ কত ভোট পেল?

খ. মাহিন কত ভোট পেল?

গ. রনি মারুফ অপেক্ষা ৩৭ ভোট বেশি পেলে সে কত ভোট পেল?

৪. মিনা ২৬৪ টাকা দিয়ে ৮টি খাতা ও ৬ টি কলম কিনল। ১টি কলমের দাম ১২ টাকা হলে, 

ক. ১ খাতার দাম কত?

খ. ১৫ টি খাতা কিনতে কত টাকা লাগবে?

গ. ৮ টি খাতা ও ৬টি কলমের দামের পার্থক্য কত টাকা।

৫. একটি ক্রিকেট ম্যাচে নাসির ও কায়েসের রানের সমষ্টি ১০২। নাসিরের রান কায়েসের রানের ৫ গুণ। 

ক. কায়েস কত রান করল?

খ. নাসির কত রান করল?

গ. দুইজনের রানের পার্থক্য কত?

৬. জালাস সাহবে প্রতি কেজি ৪৫ টাকা দরে ২২৫০ টাকার চাল কিনলেন।

ক.জালাল সাহেব কত কেজি চাল কিনলেন?

খ. তিনি যদি অর্ধেক পরিমান চাল কিরতেন, তাহলে তার কত টাকা লাগতো।

গ. যদি চালের দর দ্বিগুণ হয় তাহলে ২২৫০ টাকায় কত কেজি চাল কিনতে পারবেন?

৭. মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি ৮৮ বছর। মিরাজের বয়স মাহমুদের বয়সের ৩ গুণ।

ক. মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের কত গুণ।

খ. মাহমুদের বয়স কত?

গ. ৫ বছর পর মিরাজের বয়স কত হবে?

৮. ২৪ টি কলা ও ৪০ টি লিচুর দাম একত্রে ৩৯২ টাকা । ১ টি কলার দাম ৮ টাকা হলে

ক. ১ টি লিচুর দাম কত?

খ. যদি কলার সংখ্যা ৬টি বেশি হতো তাহলে কলার মোট দাম কত হতো?

গ. প্রতিটি লিচুর দাম ১ টাকা কম হলে কতটি লিচুর পাওয়া যেত?

৯. কোনো ছাত্রাবাসে ৪০০ জন ছাত্রর ৩০ দিনের খাবার আছে।

ক. ২০০ জন ছাত্র আসলে ছাত্রাবাসে মোট সংখ্যা কত হবে?

খ. ২০০ জন ছাত্র আসলে ঐ খাদ্যে তাদের কত দিন চলবে?

গ. ৪০ জন ছাত্র চলে গেলে ঐ খাদ্যে কত দিন চলবে?

১০. ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা।

ক. একটি টেবিলের মূল্য নির্ণয়ের গানিতিক বাক্যটি লিখ্

খ. একটি টেবিলের মূল্য কত।

গ. একটি টেবিলের মূল্য ৯৭ টি আপেল পাওয়া গেলে ১টি আপেলের মূল্য কত।

১১. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ।

ক. পুত্রের বর্তমান বয়স কত?

খ. পিতা ও পুত্রের বর্তমান বয়সের ব্যবধান কত হবে?

গ.১৫ বছর পরে পিতার ও পুত্রের বয়সের ব্যবধান কত হবে?

১২. ২ গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা।

ক. ৩ টি ছাগলের মূল্য কত?

খ. ১ টি গরুর মূল্য নির্ণয় কর।

গ. প্রতিটি গরুর মূল্য ১৩০০ টাকা বেশি হলে , ৮৫০০০ টাকায় কতটি গরু পাওয়া যায়।

১৩. জাহিদ সাহেবের মাসিক আয় ৮৫০০ টাকা। তিনি প্রতিমাসে বাড়ি ভাড়া বাবদ  ৩১০০ টাকা ও অন্যান্য খরচ বাবদ ৪৫০০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন।

ক. বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ মোট কত টাকা ব্যয় করেন।

খ. তিনি প্রতিমাসে ব্যাংকে কত টাকা জমা করেন?

গ. জাহিদ সাহেব কত বছরে কত টাকা জমা করেন।

১৪. ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯৯৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০

টাকা বেশি পায়।

ক. দুইজনের একত্রে সমপরিমাণ টাকা কত?

খ. ফাতেমার টাকার পরিমাণ কত?

গ. ফরিদার বেতনের দ্¦িগুণ পরিমাণ টাকা দিয়ে ফরিদা ২৫০ টাকা দরে কতটি বই কিনতে পারবে।

১৫. সামাদ সাহেবের মাসিক বেতন ২৫০০০ টাকা। তিনি মাসে বাড়ি ভাড়া বাবদ ৮৫০০

টাকা এবং সংসার 

  খরচ  বাবদ ১১৫০০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা করেন।

ক. সামাদ সাহেবের বেতন বছরে কত টাকা?

খ. তিনি ২ মাসে মোট কত টাকা খরচ করেন?

গ. ৬ মাসে সংসার খরচ বাবদ তিনি কত টাকা খরচ করেন?

১৬. রায়হান সাহেব নতুন বাড়ির জন্য ৩৪৬৫০ টাকা দিয়ে ৪৫  টি বাল্ব এবং ৮টি ফ্যান কিনলেন। প্রতিটি ফ্যানের মূল্য ৩১৫০ টাকা।

ক. রায়হান সাহেব কত টাকার ফ্যান কিনলেন?

খ. রায়হান সাহবের প্রতিটি বাল্বের ক্রয়মুল্য কত ছিল।

গ. রায়হান সাহেব যদি বাল্ব না কিনে শুধু ফ্যান কিনতেন তবে তিনি কয়টি ফ্যান কিনতে পারতেন।




গুণিতক ও গুনণীয়ক

১৭. দুইটি ড্রামের ধারণ ক্ষমতা যথাক্রমে ২২৮ লিটার এবং ৩৪৮ লিটার।

ক. সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলসির পানি ঢেলে ড্রাম দুইটি পুর্ণ করা যাবে।

খ. কোন ড্রামে ক কলসি পানি ধরে?

১৮. ক. তিনটি ঘন্টা প্রথমে একত্রে বেজে উঠার পর যথাক্রমে ১০,১২, ও ১৫ মিনিট পরপর একত্রে বাজার পর ঘন্টাগুলো আবার কয়টায় একত্রে বাজবে।

ক. ঘন্টাগুলো সর্বনি¤œ কত মিনিট পর আবার একত্রে বাজবে?

খ. সকাল ৯:০০ টায় একত্রে বাজার পর ঘণ্টাগুলো আবার কয়টায় একত্রে বাজবে?

১৯. ক. একজন শিক্ষক ৬০টি পেনসিল ,৩৬ টি রাবার ও ১৮টি খাতা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাবে ভাগ করে নিতে চান।

ক. সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই পেনসিল , রাবার ও খাতাগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে।

২০ একজন শিক্ষক ২৪টি কলা , ৪২ টি কিস্কুট এবং ৫৪ টি চকলেট সমানভাবে ভাগে ভাগ করে দিতে চান।

ক. সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে কলা, বিস্কুট ও চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবেন।

খ. একজন শিক্ষার্থী কলার চেয়ে কয়টি চকলেট বেশি পাবে?

২১. একটি স্টেশন থেকে ক” কোম্পানির বাস ২০ মিনিট পর পর এবং খ” কোম্পানির বাস ৩০ মিনিট পর পর ছাড়ে

ক. ২০ ও ৩০ এর মৌলিক উৎপাদকগুলো লেখ।

খ. ক ও খ কোম্পানির বাস দুটি প্রথমে একত্রে ছাড়ার পর সর্বনি¤œ কত সময় পরে আবার একত্রে ছাড়বে।

২৩. ক. একটি বাস ষ্টেশন থেকে দুইটি কোম্পানির বাস যথাক্রমে ১৫ মিনিট  ও ২০ মিনিট পর ছাড়ে।

ক. ২ টি কোম্পানির বাস একত্রে ছাড়ার পর কমপক্ষে কতক্ষন পর পুনরায় একত্রে ছাড়বে।

খ. ২ টি বাস সকাল ৭ টায় স্টেশন ছাড়লে কয়টায় পুনরায় একত্রে ছাড়বে।

গ. ২ য় বাসটি ২৫ মিনিট পর পর ছাড়লে কমপক্ষে কতক্ষণ পর পুনরায় একত্রে ছাড়বে।

২৪. আজিজ সাহেব ৪৫টি  কালো, ৪৮ টি লাল এবং ৬৬ টি হলুদ রংয়ের পেনসিল কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান।

ক. পেনসিলগুলো সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে।

খ. লাল হলুদ পেনসিল সর্বাধিক কতজনবে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।

২৫. ফরহাদ তার বাগানের জন্য কিছু চারগাছ ক্রয় করলো। সে যদি প্রতি সারিতে যথাক্রমে ১০,১২, ও ১৫ টি চারা রোপণ করে তবে।

ক. কমপক্ষে কতটি চারা রোপণ করলে প্রতিক্ষেত্রে কেনো চারা অবশিষ্ট থাকবে না।

খ. যদি চারার সংখ্যা ৬৮টি হতো তাহলে কয়টি চারা অবশিষ্ট থাকতো।

গ. যদি প্রতিক্ষেত্রে ২টি চারা অবশিষ্ট থাকতো তাহলে চারার সংখ্যা কত হতো।

২৬. বন্যাদুর্গত কয়েকটি পরিবারের মধ্যে বিতরণের জন্য ৬০ কেজি চাল, ৪০ মেজি আটা ও ৩২ কেজি ডাল ক্রয় করা হলো।

ক. চাল ও আটা সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

খ. সর্বাধিক কতটি পরিবারের মধ্যে ডাল ও আটা সমানভাবে ভাগ করে দেওযা যাবে।

গ. যদি ডাল ১২ কেজি কম হতো তাহলে সর্বাধিক কতটি পরিবারের মধ্যে চাল , ডাল , ও আটা সমানভাবে ভাগ করে দেওয়া যেত?


২৭. ১০০ টি আম ও ১৮০ টি লিচু কিছু সংখ্যক বালক-বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া হলো।

ক. সর্বাধিক কতজন বালক-বালিকার মধ্যে আম ও লিচুগুলো নিঃশেষে ভাগ করে দেওযা হলো।

খ. প্রত্যেকে কয়টি আম পাবে?

গ. প্রত্যেক কয়টি লিচু পাবে?


ভগ্নাংশ

২৮. আমিন সাহেব বাজার থেকে   অংশ লাল   অংশ সবুজ এবং   অংশ হলুদ রং করল।

ক. সে মোট কত অংশ সবুজ ও হলুদ রং করল?

খ. সে বৃত্তের মোট কত অংশ লাল ও হলুদ রং করল?

গ. সে বৃত্তের কত অংশ রং করা বাকি রাখল?

২৯. একটি বাঁশের   অংশ কাদায়   অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে।

ক. কাদায় ও পানিতে বাঁশটির মোট কত অংশ আছে?

খ. পানির উপরে কত অংশ আছে?

গ. পানির উপরের অংশ ২ মিটার হলে সম্পুর্ন বাঁশটির দের্ঘ্য কত?

৩০. মিতা ২  লিটার এবং মাহমুদ ১  লিটার দুধ ক্রয় করল।

ক. তারা দুইজনে মোট কত লিটার দুধ ক্রয় করল?

খ. মিতা কত লিটার দুধ বেশি ক্রয় করল?

গ. আর কত লিটার দুধ ক্রয় কররে তাদের দুইজনের মোট ৫ লিটার দুধ হতো।

৩১. জামান সাহেবের ৩০,০০০ টাকা ছিল। তিনি তার টাকার   অংশ বিদ্যালয়ে ও   অংশ গরীব লোকদের মাকে দান করলেন।

ক. জামান সাহেব তার টাকার মোট কত অংশ দান কররেন।

খ. তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন।

গ. দান করার পর তার কাছে কত টাকা রইল।

৩২. বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে একটি বাশের   অংশ সবুজ   অংশ নীল এবং ২ মিটার হলুদ রং করা হলো।

ক. বাশঁটির কত অংশ হলুদ রং করা হলো।

খ. বাঁশটির দের্ঘ্য কত?

গ. বাঁশটির কত অংশ নীল রং করা হলো।

৩৩. হাসান সাহেব তার সম্পত্তির স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। ছেলেরা   অংশ এবং মেয়ে   অংশ পেল। বাকি সম্পত্তি স্ত্রী পেল।

ক. ৩ ছেলে ও ১ মেয়ে মোট কত অংশ সম্পত্তি পেল?

খ. স্ত্রী সম্পত্তির কত অংশ পেল?

গ. ৩ ছেলে, ১ মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল

৩৪. রাইয়ান সাহেবের নিকট ৭২০০০ টাকা ছির। তিনি তার টাকার   অংশ মেয়েকে দিলেন ।   অংশ দুই ছেলেকে দিলেন। অবশিষ্ট টাকা তার নিকট রয়ে গেল।

ক. মেয়ে  কত টাকা পেল?

খ. ছেলে ও মেয়ে মোট টাকার কত অংশ পেল?

গ. তার নিকট কত টাকা অবশিষ্ট থাকলো?

৩৫. আশিকের জন্মদিনে তার বাবা ২৭০০ গ্রাম ওজনের ১টি কেক আনল। আশিক কেকটির  অংশ বন্ধুদেরকে খাওয়ালো। বাকি অংশ ২ ভাই এবং ১ বোনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল।

ক. আশিক তার বন্ধুদেরকে কত গ্রাম কেক খাওয়ালো।

খ. ২ ভাই এবং ১ বোন একত্রে কেকটির কত অংশ পেল?

গ. ২ ভাই ও ১ বোনের প্রত্যেক কেকটির কত অংশ পেল?

৩৬. একজন দোকানদার ৭৯৯২ টাকার ডিম ক্রয় করে   অংশ বিক্রয় করলেন    অংশ ফ্রিজে রাখলেন,   অংশ ঝুড়িতে রাখলেন এবং অবশিষ্ট ডিম ভেঙ্গে গেল্

ক. কত অংশ ডিম ভেঙ্গে গেল।

খ. ভাঙা ডিমের মূল্য কত?

৩৭. সাজ্জআদ সাহেবের ২৪০০০ টাকা ছিল। তিনি এই টাকার   অংশ এতিমখানায় ,   অংশ শিক্ষা প্রতিষ্টানে দান করলেন।

ক. এতিমখানায় কত টাকা দান করলেন?

খ. তিনি মোট কত অংশ দান করলেন?

গ. তার কাছে কত টাকা বাকি রইল?


গড় সংক্রান্ত


৩৮. পিতা ও ৩ পুুত্রের বয়সের গড় ১৭ বছর। পিতার বয়স ৩৮ বছর ।

ক. পিতা ও ৩ পুত্রের বয়সের সমষ্টি কত?

খ. ৩ পুত্রের বয়স।

গ. মাতা ও ঐ ৩ পুত্রের বয়সের গড় ১৫ বছর হলে মাতার বয়স কত?


৩৯. সালমার বয়স ১১ বছর। আরিফ সালমার চেয়ে ২ বছরের বড়। তুহিন আরিফের চেয়ে ২ বছরের বড়।

ক. সালমা ও আরিফের বয়সের গড় নির্ণয় কর।

খ. সালমা ও আরিফ এবং তুহিনের বয়সের গড় কত?

ঘ. সালমা  ও তুহিনের বয়সের পার্থক্য কত?


৪০. তামিম ও সাকিবের ৫ টি ওয়ানডে ম্যাচের রান দেওয়া আছে।

      তামিম ৮৫ ৭২ ৫৭ ৯৩ ৮৮

      সাকিব ৭০ ৬৬ ৭১ ৪৭ ৬১

ক. তামিমের রানের গড় নির্ণয় কর?

খ. সাকিবের রানের গড় নির্ণয় কর?

গ. তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত?


৪১. প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ৫ টি বিষয়ে সুমনের প্রাপ্ত নম্বও নিচের ছকে দেওয়া হলো। 

       বিষয় বাংলা ইংরেজি গণিত ঊাংলাদেশ ওবিশ্বপরিচয় প্রাথমিক বিজ্ঞান

      নম্বর ৮৭ ৭০ ৭০ ৭৫ ৭২


ক. সুমন গড়ে কত নম্বার পেল?

খ. যদি সুমন গণিত এবং ইংরেজিতে ৮০ নম্বর করে পেত তবে ৫ বিষয়ে গড়ে সে কত ন¤র পেত।

৪২. সুমন রিপন ও তামান্নার বয়সের সমষ্টি ৩৬ বছর। সুমন ও তামান্নার বয়সের গড় ১২ বছর। তামান্না রিপনের চেযে ২ বছরের বড়।

ক. তিনজনের বয়সের বড় কত?

খ. তামান্নার বয়স কত ?

গ. সুমন ও রিপনের বয়সের গড় কত?


৪৩. একটি বাক্সের ৩০ টি পেয়ারার মধ্যে ৫টির ওজন যথাক্রমে ৪৭০ গ্রাম, ৩৬১ গ্রাম, ৩৯০ গ্রাম, ৪২০ গ্রাম এবং ৪৪৯ গ্রাম।

ক. ৫টি পেয়ারার গড় ওজন নির্ণয় কর।

খ. গড় ওজনের ভিত্তিতে ৩০ টি পেয়ারার মোট ওজন কত?

গ. ওজনকৃত সর্বোচ্চ ওজনের পেয়ার হতে গড় ওজনের পার্থক্য কত?


৪৪. একটি ঝুড়িতে ২৫ টি আমের মধ্যে ৪ টি আমের ওজন যথাক্রমে ৩৯৭ গ্রাম ৪০৫ গ্রাম 

৩৮৮ গ্রাম ও ৩৯৪ গ্রাম।

ক. গড় নির্ণয় সুত্রটি লিখ।

খ. আম ৪টির গড় ওজন কত?

গ. গড় ওজনের ভিত্তিতে ২৫টি আমের ওজন কত?

৪৫. সাকিব ও সাজিদের গড় বয়স ২৩ বছর। সাজিদ ও ফারিহার গড় বয়স ২১ বছর। যদি ফারিহার বয়স ২০ বছর হয় তাহলে 

ক. সাজিদের বয়স কত?

খ. সাকিবের বয়স কত?

গ. সাকিব ও ফারিহার গড় বয়স কত?

ঘ. সাকিব , সাজিদ ও ফারিহার গড় বয়স কত?

৪৬. পঞ্চম শ্রেনির ৮ শিক্ষার্থীর ওজন যথাক্রমে ৩২ কেজি, ২৮ কেজি, ৩০ কেজি, ৩৪ কেজি, ২৮ কেজি, ৩৪ কেজি, ৩২ কেজি এবং ৩০ কেজি।

ক. প্রথম ৩ জন শিক্ষার্থীও গড় ওজন কত?

খ. শেষ ৪ জন শিক্ষার্থীর গড় ওজন কত?

গ. প্রথম ৩ জন ও শেষ ৩ জনের গড় ওজনের পার্থক্য?


শতকরা

৪৭. একজন বিক্রেতা একটি কলম ২০ টাকায় ক্রয় করে ২৫ টাকায় বিক্রয় করে।

ক.সে শতকরা কত টাকা লাভ করে।

খ. ১০% লাভে কলমটির বিক্রয়মূল্য কত।

৪৮. মধুপুর গ্রামের মোট লোকসংখ্যা ১৬২০ জন। তার মধ্যে ৬০% লোক শিক্ষিত।

ক. ঐ গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত?

খ. ৭৫% লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত?

৪৯. একজন বিক্রেতা এক কুড়ি আম ১২০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করে।

ক. আমের বিক্রয়মূল্য কত?    

খ. আমগুলো আর কত টাকা বেশি বিক্রয় করলে ১৫% লাভ হতো?

৫০. সিরাতুল ব্যাংক থেকে ৩০০০ টাকা ঋণ নেন। এক বছর পর তিনি ৩৩০০ টাকা পরিশোধ করেন।

ক. ঐ ব্যাংকের মুনাফার হার কত?

খ. ১০০০০ টাকা ঋণ করলে তাকে ২ বছর পর কত টাকা পরিশোধ করতে হতো?

৫১. একজন ফ্যান বিক্রেতা ১ টি ফ্যান ক্রয়মূল্যর চেয়ে ২০% কমে ১২৮০ টাকায় বিক্রয় করল।

ক. ফ্যানটির ক্রয়মূল্যে কত?

খ. ফ্যানটি ১৫২০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো?

৫২. একজন বিক্রেতা ১৬০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করল।

ক. পণ্যটির বিক্রয় মূল্য কত?

খ. পণ্যটি ২০% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত?

৫৩. বার্ষিক ২০% মুনাফায় ব্যাং থেকে কিছু ঋণ নিয়ে এক বছরে ২০০০ টাকা মুনাফা দিলে।

ক. আসল কত টাকা?

খ. মুনাফা ও আসল একত্রে কত ছিল?

গ. বার্ষিক মুনাফা ১৫% হলে কত টাকা মুনাফা দিতে হতো?

৫৪. কোনো বিদ্যালয়ের ৫ম শ্রেনির মোট ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন ছাত্রী।

ক. ঐ শ্রেনিতে ছাত্রসংখ্যা কত?

খ. মোট শিক্ষার্থীর শতকরা কত জন ছাত্রী?

গ. কোনো একদিন ২৫% ছাত্রী অনুপস্থিত থাকলে কত জন ছাত্রী উপস্থিত ছিল?

৫৫. কোনো বিদ্যালয়ের ৫ম শ্রেনির মোট ৫০ জন শিক্ষার্থীর ৪২% ছাত্রী।

ক. শতকরা ছাত্রীসংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ কর?

খ. বিদ্যালয়টিতে মোট কত জন ছাত্রী ?

গ.৮ জন ছাত্র চলে গেল শতকরা কতজন ছাত্র থাকবে।

৫৬. সুখিপুর গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন। তার মধ্যে ৪০% লোক শিক্ষিত।]

ক. ঐ গ্রামের শতকরা কত জন শিক্ষিত নয়?

খ. শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় কর?

গ. গ্রামের শিক্ষিত লোকের মধ্যে ১২৮ জন শহরে চলে ্আসলে গ্রামে শতকরা কতজন শিক্ষিত থাকবে?

৫৭. আমিনা বেগম ব্যাংক থেকে বর্ষিক ৫% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ৩০ টাকা মুনাফঅ দিল।

ক. আসল কত টাকা ?

খ. এক বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে?

গ. কত বছর পর মোট টাকার পরিমাণ ৮১০ টাকা হবে?

৫৮. শ্যামল চাকমা একট ব্যাংক থেকে ৪৫০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক ৮% মুনাফা আসলে উপর ধার্য করা হলো।

ক. ১০ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে?

খ. কত বছর পর তিনি ব্যাংকে ২৮৪০ টাকা জমা দিবেন।

৫৯. একজন বিক্রেতা ক্রয় মূল্যে চেয়ে ১০২% কমে ৭০৪০ টাকায় একটি টেবিল বিক্রয় করল।

ক. ১২% কমে বিক্রয়মূল্য কত?

খ. টেবিলটির ক্রয়মূল্য কত ছিল?

গ. কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?

৬০. ব্যাংক থেকে ৫০০০০ টাকা ঋণ নিয়ে ৮ বছর পর মোট ৯৮০০০ টাকা পরিশোধ করা হলো।

ক. ৮ বছরের মুনাফা কত?

খ. বার্ষিক মুনাফার হার কত নির্ণয় কর?

গ. কত বছরে মুনাফা ৩০০০০ টাকা হবে?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ