সুচনাঃ বাংলদেশের শীতঋতু পৃথিবীর অন্যান্য শীত প্রধান অঞ্চলীয় দেশ গুলোর মতো নয়। আমাদের দেশে শীত একবারে নিঃস্ব ও রিক্ত নয়। তুষারপাত হয় না বলে শীতের সকালে এখানে অনেকটা উপভোগ্য ও আরামপ্রদ। কুয়াশার বুক চিরে পূর্ব গগণে ফুঠে উঠে আলোক রেখা। প্রভাত হয়, ভেসে উঠে আযানের ধ্বনি,শুরু হয় ব্যস্ততা।
শীতের বর্ণনাঃ কুয়াশায় ঢাকা সকালের সূর্য দেখার সুযোগ অনেকেরই হয় না। কারন চোখে থাকে ঘুমের আবেশ। পূর্বাকাশে ধীরে ধীরে আলো ঝলমল করে উঠে। কখানো বা বৃষ্টি বিন্দুর মতো শিশির পড়ে উত্তর দিক থেকে বইতে থাকে হিমেল হাওয়া । ফলে শীতের তীব্রতা মিষ্টি লাগে।
শীতের সকালে গ্রামের দৃশ্যঃ গ্রামে গবাদি পশুর ডাক আর রাখালে পদচারনায় জেগে উঠে প্রকৃতি। ঘাসের উপর জমে শিশির বিন্দু। খেজুর গাছে ঝুলতে থাকে রসের হাড়ি। শীত উপেক্ষা করে কৃষকদের যেতে হয় মাঠে। আগুনের চারদিকে জড়োসড়ো হয়ে বসে ছেঅট বড় সকলে। ঘাসের উপর মুক্তোর মত ঝলমল করে শিশির বিন্দু।
শহরের দৃশ্যঃ নিত্য দিনের কর্ম চঞ্চলতা নিযে জেগে উঠে শহর রাস্তায় মোড়ের চায়ের দোকানে ও ভাপা পিঠার দোকানে জমে উঠে ভিড়। শীতের শিশির সিক্ত পথে শীতের কাপড় জড়িয়ে বের হয় লোক জন। অপরদিকে শহরেরর বস্তিতে শীত আসে নির্মমতা নিয়ে।
শীতের ¯’ায়িত্বঃ আমাদের দেশে পৌষ ও মাঘ এ দু -মাস শীত কাল। এ সময়ে বৃষ্টিপাত হয় না। বসন্ত ঋতুর পূর্বে শীতের আগমন ঘটে। শীতকাল প্রধানত শুষ্ক। শীতের রাত হয় দীর্ঘ।
শীতের ফসলঃ শীতকাল প্রচুর ফসলাদি উপহার দেয়। এ সময় আমন ধান কাটার ধুম পড়ে যায়। কৃষকরা ব্যস্ত থাকে ঘরে ফসল তোলার কাজে। লালশাক, পালনশাক, বেগু, বরবটি , শিম, টমেটো, ফুলকপি, বাধাকপি ইত্যাদি শীতের উল্লেখযোগ্য শাকসবজি।
শীতের পিটাঃ শীতের সময় নানা ধরনের মেলা ও পার্বন অনুষ্টিত হয়। মানুষের মনে থাকে খুশির ছোয়া । এ সময় খেজুর গাছের রস পাওয়া যায় । এ রস দিয়ে তৈরি পিটা পায়েস ও ভাপাপুলি খাওয়ার ধুম পড়ে যায়।
শীতের বেদনাঃ শীতের সকাল গ্রাম প্রধান বাংলাদেশের দরিদ্র জনগনের জন্য বড় কষ্টের । হার কাপানো শীতে খেটে খাওয়া লোকদেও কষ্টের সীমা থাকে না। তারা অপেক্ষায় থাকে কখন সূর্যের আলোর আগমন ঘটবে।
উপকারিতাঃ শীতে সকালে ও বিকালে মাঠের দিকে তাকালে মনটা হয়ে উঠে ব্যকুল। শীতের উষ্ণ সকাল অদম্য কর্মের ষ্পৃহা যোগায়। শীতকালে নানা রকমের সবজি পাওয়া যায়। এক বেলার রান্না অন্যায়সেই আরেকবেলা খাওয়া যায়।
উপসংহারঃ রিক্ততার ছোয়া থাকলেও শীতের সকালে আমাদের জন্য বয়ে আনে বসন্তের বার্তা।


0 মন্তব্যসমূহ